সর্বশেষ

সাইবার নিরাপত্তা

সাইবার অপরাধ রুখতে তারেক রহমান সরকারের সাহসী পদক্ষেপ

সাইবার অপরাধ, গুজব, অপতথ্য, মানহানি, অনলাইন হয়রানি ও ব্ল্যাকমেইল মোকাবিলায় সাইবার সুরক্ষা আইন সংশোধনের উদ্যোগ নিয়েছে সরকার। খসড়া সংশোধনে নতুন কিছু অপরাধের সংজ্ঞা ও শাস্তির বিধান যুক্ত করার পাশাপাশি অংশীজনদের মতামত নেওয়ার প্রক্রিয়াও রাখা হয়েছে। সরকারের উদ্যোগে নাগরিকের ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মতপ্রকাশের স্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতা সুরক্ষার বিষয়টিও গুরুত্ব পাচ্ছে।

বিজ্ঞাপন

৩০০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০
শিশুদের ডিজিটাল আসক্তি, ১৬ বছরের নিচে নিষেধাজ্ঞা নিয়ে ভাবছে বাংলাদেশ

মোবাইল ফোন ও সামাজিক যোগাযোগমাধ্যমের অতিরিক্ত ব্যবহারে বাংলাদেশের শিশু-কিশোরদের মধ্যে ঘুমের সমস্যা, মনোযোগহীনতা, মানসিক চাপ এবং সামাজিক বিচ্ছিন্নতা বাড়ছে বলে উদ্বেগ প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। বিশ্বের বিভিন্ন দেশ ১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম ব্যবহারে কড়াকড়ি আরোপ করলেও বাংলাদেশে এখনো কার্যকর কোনো বয়সভিত্তিক নীতিমালা নেই। তবে সরকার বিষয়টি নীতিনির্ধারণী পর্যায়ে বিবেচনা করছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।